News71.com
 Bangladesh
 23 Nov 19, 11:22 PM
 95           
 0
 23 Nov 19, 11:22 PM

পেঁয়াজের দাম না কমলে বর্জন করুন ।। শিল্প প্রতিমন্ত্রী

পেঁয়াজের দাম না কমলে বর্জন করুন ।। শিল্প প্রতিমন্ত্রী

নিউজ ডেস্কঃ শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, যারা মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে, তাদের মানুষ বলা যায় না। তারা মানুষরূপী কসাই। আপনারা যারা পেঁয়াজ কিনছেন, দাম না কমলে তারা বর্জন করবেন। শনিবার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে (বালিকা) দরিদ্র-মেধাবী ছাত্রছাত্রী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে অনুদানের চেক এবং দুস্থ ও দরিদ্র নারীদের সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কামাল আহমেদ মজুমদার বলেন, দেশে মাঝে মধ্যে অস্থিরতা সৃষ্টি হয়। কারণ, ১৯৭১ সালের স্বাধীনতাবিরোধী ও সমাজের এক শ্রেণীর মুনাফাখোর, দুর্নীতিবাজরা কৃত্রিম সংকট সৃষ্টি করে। তারা বাজার অস্থিতিশীল করে তোলে।

মন্ত্রী বলেন বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ প্লেনে করে আসছে, তারপরও দাম কমেনি। আপনারা যারা পেঁয়াজ কিনছেন, দাম না কমলে তারা বর্জন করবেন। সরকার পেঁয়াজ বিক্রি করছে ৪৫ টাকা দরে। এই পেঁয়াজ কিনতে বিশাল লাইন দেখলাম। সরকার যে পেঁয়াজ ৪৫ টাকায় বিক্রি করছে, তা কিনে আবার দোকানদারদের কাছে বিক্রি করা হচ্ছে। এগুলো প্রতিহত করতে হবে।অনুষ্ঠানে তিন হাজার টাকা করে একশ’ ছেলেমেয়েদের মধ্যে বৃত্তিপ্রদান ও ৩০ জন মহিলাকে সেলাই মেশিন দেওয়া হয়। মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. ফরহাদ হোসেনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন, সমাজসেবক তৌহিদুল ইসলাম, এ কে এম দেলোয়ার হোসেন প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন