News71.com
 Bangladesh
 22 Nov 19, 10:11 PM
 84           
 0
 22 Nov 19, 10:11 PM

কাপ্তাইয়ে সন্ত্রাসী হামলা॥১০ নির্মাণ শ্রমিক আহত

কাপ্তাইয়ে সন্ত্রাসী হামলা॥১০ নির্মাণ শ্রমিক আহত

নিউজ ডেস্কঃ রাঙামাটির কাপ্তাই উপজেলায় সড়ক উন্নয়ন কাজে জড়িত শ্রমিকদের ওপর হামলা চালিয়ে ১০ জনকে আহত করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার দুর্গম রাইখালী ইউনিয়নের হাফছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, কাপ্তাই উপজেলার রাইখালী কৃষিফার্ম থেকে ভালুকিয়া সড়ক উন্নয়ন কাজের ঠিকাদার মো. ফারুকের অধীনে এসব শ্রমিকরা কাজ করত। চাঁদা দাবি করে না পাওয়াতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা বৃহস্পতিবার দুপুরে নিরীহ শ্রমিকদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। আহতরা হলেন- মুসলিম উদ্দিন, মো. শাহেদ, মো. কবির, মো. আনোয়ার হোসেন, মো. জাবেদ মিয়া, মো. সাইফুল ইসলাম, মো. সোহাগ, মো. রেজুয়ান, দবির আহাম্মদ এবং মো. রাজু। এদের মধ্যে মারাত্বক আহত মো. রাজুকে চট্টগ্রাম মেডিকেলে ও অপর ৯ জনকে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা বাঁশখালী, কক্সবাজার, ভোলা, সিলেট ও নোয়াখালী জেলার অধিবাসী। ঠিকাদার মো. ফারুকের ছেলে জনি জানায়, সন্ত্রাসীরা চাঁদা না পাওয়ায় শ্রমিকদের ওপর হামলা চালিয়েছে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে রাইখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান এনামুল হক সন্ত্রাসী হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। চন্দ্রঘোনা থানার সাব ইন্সপেক্টর ইসরাফিল জানান, ঘটনার বিষয়ে জেনেছি। তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন