News71.com
 Bangladesh
 21 Nov 19, 09:39 PM
 89           
 0
 21 Nov 19, 09:39 PM

বসুন্ধরা সিটিতে তিন দিনব্যাপী ফুডপ্রো এক্সপো শুরু॥

বসুন্ধরা সিটিতে তিন দিনব্যাপী ফুডপ্রো এক্সপো শুরু॥

নিউজ ডেস্কঃ রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী সপ্তম বাপা ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপো-২০১৯ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে প্রক্রিয়াজাত কৃষিপণ্যের সর্ববৃহৎ এ মেলা শুরু হয়। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। বাংলাদেশ এগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা) এ মেলার আয়োজন করেছে। এ মেলার সঙ্গে নবম এগ্রো বাংলাদেশ এক্সপো-২০১৯ ও ষষ্ঠ রাইস অ্যান্ড গ্রেইনটেক এক্সপো-২০১৯ অনুষ্ঠিত হচ্ছে। আন্তর্জাতিক এ মেলায় বাংলাদেশ, ভারত, চায়নাসহ বিশ্বের ২৫টি দেশের খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ মেলা চলবে। প্রবেশ মূল্য ছাড়াই দর্শনার্থীরা মেলায় ঢুকতে পারবেন। আইসিসিবির চারটি হলে এ মেলা চলছে। আগামী শনিবার বাপার সপ্তম আসরের শেষ হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন