News71.com
 Bangladesh
 21 Nov 19, 09:38 PM
 102           
 0
 21 Nov 19, 09:38 PM

বাংলাদেশের পর্যটনশিল্পে বিনিয়োগ করবে তুরস্ক ॥ অর্থমন্ত্রী

বাংলাদেশের পর্যটনশিল্পে বিনিয়োগ করবে তুরস্ক ॥ অর্থমন্ত্রী

নিউজ ডেস্কঃ বাংলাদেশের পর্যটনশিল্পে তুরস্ক বিনিয়োগ করবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার (২০ নভেম্বর) তুরস্কের আঙ্কারায় দেশটির সংস্কৃতি ও পর্যটন বিষয়ক মন্ত্রী মেহমেত নুরি এরসয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরে এসব কথা বলেন মন্ত্রী। এসময় উপস্থিত ছিলেন তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আল্লামা সিদ্দিকী এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মনোয়ার আহমেদ। অর্থমন্ত্রী বলেন, আগামী বছরের প্রথম দিকে তুরস্কের সংস্কৃতি ও পর্যটন বিষয়ক মন্ত্রী বাংলাদেশ সফরের আশা ব্যক্ত করেন। তিনি আশ্বস্ত করেছেন যে, তিনি বাংলাদেশের পর্যটনশিল্পে বিনিয়োগ করবেন। পর্যটনশিল্পে বিনিয়োগের লক্ষ্যে কক্সবাজার সফর করবেন এবং আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয়েও আগ্রহ প্রকাশ করেছেন।

‘বাংলাদেশ গত ১০ বছরে সাত শতাংশেরও বেশি প্রবৃদ্ধি অর্জনে সমর্থ হয়েছে এবং এবছর আট দশমিক ১৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। আমরা আগামী বছর আট দশমিক ২৫ শতাংশ থেকে আট দশমিক ৩০ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের প্রত্যাশা করছি। যা ২০২৪ সাল নাগাদ দাঁড়াবে ১০ শতাংশ। একইসঙ্গে সেটা অব্যাহত থাকবে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সূচক অনুসারে, দ্রুততম সময়ে দারিদ্র্য হ্রাসকারী দেশগুলোর মধ্যেও বাংলাদেশের অবস্থান শীর্ষে।’ অর্থমন্ত্রী বলেন, চলতি বছরের বিশ্ব অর্থনীতির বড় সূচকগুলোয় একে একে প্রশংসনীয় অবস্থানে চলে এসেছি আমরা। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) ২০১৯ ডেভেলপমেন্ট আউটলুক অনুসারে, উচ্চপ্রবৃদ্ধির ক্ষেত্রে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ৪৫টি দেশের মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন