News71.com
 Bangladesh
 21 Nov 19, 01:05 PM
 95           
 0
 21 Nov 19, 01:05 PM

নিরাপদ সড়কে’র দাবিতে আন্দোলনের দায়ে ফখরুলসহ ৩ নেতাকে গ্রেফতারের আদেশ পেছালো॥  

নিরাপদ সড়কে’র দাবিতে আন্দোলনের দায়ে ফখরুলসহ ৩ নেতাকে গ্রেফতারের আদেশ পেছালো॥   

নিউজ ডেস্কঃ নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হয়ে ঢাকা শহরে নৈরাজ্য সৃষ্টির অভিযোগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির তিন নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়ে আদেশের তারিখ তৃতীয়বারের মতো পিছিয়েছে। বুধবার (২০ নভেম্বর) এ বিষয়ে আদেশের দিন ধার্য ছিল। তবে এদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম আদেশের তারিখ পিছিয়ে আগামী ২২ ডিসেম্বর দিন ধার্য করেছেন।

এই মামলার অপর দুই আসামি হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ২০১৮ সালের ২৯ জুলাই জাবালে নূর পরিবহনের একটি বাসচাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী দিয়া খানম মিম (১৬) এবং দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল করিম রাজু (১৭) নিহত হন। এ ঘটনার বিচার ও নিরাপদ সড়কের দাবিতে ঢাকার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা শহরের প্রধান প্রধান সড়কগুলো অবরোধ করে বিক্ষোভ করেন। পরে সারাদেশে ছড়িয়ে পড়ে এ আন্দোলন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন