News71.com
 Bangladesh
 20 Nov 19, 08:53 PM
 219           
 0
 20 Nov 19, 08:53 PM

বাংলাদেশের আইনে কিডনি প্রতিস্থাপনের সুব্যবস্থা নেই॥ডা. জাফরুল্লাহ

বাংলাদেশের আইনে কিডনি প্রতিস্থাপনের সুব্যবস্থা নেই॥ডা. জাফরুল্লাহ

নিউজ ডেস্কঃ ২০১৮ সালের সংশোধিত ‘মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইন ১৯৯৯’ এ কিডনি প্রতিস্থাপনের বিষয়ে কোনো সুব্যবস্থা নেই বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন, কেউ যদি তার ব্যক্তিগত সম্পত্তি বিক্রি করার অধিকার রাখে তাহলে সুস্থ সবল মানুষেরা দুটো কিডনি থেকে একটি দান বা বিক্রি করে দেওয়ার অধিকার রাখে। এজন্য কিডনি দাতা ও গ্রহীতার কোনো সমস্যা হয় না। তবে সংশোধিত আইনে কিডনি প্রতিস্থাপনের বিষয়ে কোনো সুব্যবস্থা নেই। বুধবার (২০ নভেম্বর) রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডা. জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেন।২০১৮ সালের সংশোধিত মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইন ১৯৯৯ এর অসম্পূর্ণতা ও সমস্যা সম্পর্কে অবহিতকরণে’র উদ্দেশ্যে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে গণস্বাস্থ্য নগর হাসপাতাল।ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, বাংলাদেশে প্রতিবছর ১০ হাজার মানুষের কিডনি পরিবর্তন করার প্রয়োজন হয়। এটা বড় কোনো অপারেশন নয়। বিশ্বে প্রতিবছর প্রায় ১০ লাখ মানুষ কিডনি প্রতিস্থাপন করে। কিডনি প্রতিস্থাপনের বিপরীতে যে চিকিৎসাটি রয়েছে সেটা হলো ডায়ালাইসিস, যা অত্যন্ত ব্যয়বহুল।

‘এতে প্রতিমাসে প্রায় ৩০ হাজারের বেশি টাকা খরচ হয়। অথচ আমাদের দেশে কিডনি রোগে আক্রান্ত হয় সবচেয়ে বেশি দরিদ্র মানুষেরা। যাদের এত টাকা খরচ করার সামর্থ্য নেই। এক্ষেত্রে যদি প্রতিস্থাপনের দিকে যাওয়া হয় তাহলে দেশে কিডনি প্রতিস্থাপনের খরচ হয় মাত্র দুই থেকে আড়াই লাখ টাকা।’ তিনি বলেন, প্রতিস্থাপনের একবছর পর্যন্ত প্রতিমাসে দুইহাজার টাকার ওষুধের প্রয়োজন হয়। আর যদি ১৯৮২ সালের ওষুধ নীতি বাস্তবায়ন করা হয় তাহলে ওষুধের দাম হবে মাত্র ৫০০ টাকা। বাংলাদেশের অঙ্গ-প্রত্যঙ্গ সাংযোজন আইন প্রসঙ্গে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ২০১৮ সালের সংশোধিত মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন অাইন ১৯৯৯ এর পরিধি অত্যন্ত সীমিত ও সংকীর্ণ। কিডনি প্রতিস্থাপনের কোন সুব্যবস্থা আইনে নাই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন