News71.com
 Bangladesh
 20 Nov 19, 08:11 PM
 119           
 0
 20 Nov 19, 08:11 PM

রাজধানী সুপার মার্কেটের আগুন সম্পুর্ণ নিয়ন্ত্রণে॥

রাজধানী সুপার মার্কেটের আগুন সম্পুর্ণ নিয়ন্ত্রণে॥

নিউজ ডেস্কঃ প্রায় দেড় ঘণ্টা পর টিকাটুলিতে রাজধানী সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিটের কর্মীরা নিরলস কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনেন। বুধবার (২০ নভেম্বর) বিকেল ৫টা ১৫ মিনিটে মার্কেটে আগুনের সূত্রপাত হয়। যা নিয়ন্ত্রণে আসে ৬টা ৩৫ মিনিটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৮০ জন কর্মকর্তা-কর্মচারীর পাশাপাশি পুলিশ, র‍্যাব, আনসার ও ভলান্টিয়ার হিসেবে অনেকে কাজ করেছেন। ফায়ার সদর দফতরের উপ-পরিচালক দেবাশিষ বর্ধন আগুন নিয়ন্ত্রণের তথ্য নিশ্চিত করেন। মার্কেটের দ্বিতীয়তলা থেকে আগুনের সূত্রপাত বলে তিনি ধারণা করছেন। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন) লে. কর্নেল জিল্লুর রহমান। সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অধিকাংশ দোকান পুড়ে গেছে তবে নিচে খুব একটা ক্ষতি হয়নি বলে জানিয়েছেন ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মোস্তাফিজুর রহমান। আগুনের সূত্রপাতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অনেকে বলছে ভেতরে ওয়ারিংয়ের কাজ চলছিল, আবার কেউ কেউ বলছেন বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগেছে। তবে এখনই এটা বলা সম্ভব নয়, তদন্ত করেই বলা যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন