News71.com
 Bangladesh
 20 Nov 19, 08:11 PM
 92           
 0
 20 Nov 19, 08:11 PM

ধর্মঘট ১০ দিন চললেও দেশে চালের দাম বাড়বে না ॥ খাদ্যমন্ত্রী

ধর্মঘট ১০ দিন চললেও দেশে চালের দাম বাড়বে না ॥ খাদ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ পরিবহন ধর্মঘট ৭ থেকে ১০ দন চললেও ঢাকায় চালের দাম বাড়বে না বলে আশ্বস্ত করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বুধবার (২০ নভেম্বর) সচিবালয়ে চালের মূল্য বৃদ্ধি বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী এ আশ্বাস দিয়েছেন। সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনের দ্বিতীয় দিন এই বৈঠক হয়েছে। খাদ্যমন্ত্রী বলেন, আগামী ৭ দিনও যদি পরিবহন ধর্মঘট থাকে, ১০ দিনও যদি থাকে, বাবুবাজারে যে স্টক থাকে, বড় বড় বাজারে যে স্টক থাকে, ঢাকার বাজারে বিন্দুমাত্র কারণ (দাম বাড়ার) নেই। ৩-৪ দিন কেন, ১০ দিন বন্ধ থাকলেও প্রভাব পড়বে না গ্যারান্টি দিলাম, আমার সোজা কথা।

বিভিন্ন পত্র-পত্রিকা, টিভি চ্যানেলে চালের দাম বৃদ্ধির বিষয়ে জেনেছেন উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, আমাদের দেশে চালের মজুদের কোনো ঘাটতি নেই। মিল মালিক ও বাজার মনিটর করে দেখা গেছে, মজুদের কোনো ঘাটতি নেই, আমদানির কোনো প্রয়োজন নেই, রপ্তানি করার জন্য প্রস্তুত আছি। ‘চালের দাম বৃদ্ধির কোনো কারণ নেই, কেউ যদি বৃদ্ধির চেষ্টা করে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি, ভোক্তা অধিকারে চিঠি দিয়েছি এবং বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। যদি কেউ চালের দাম বাড়াতে চায়, তাহলে কোনোক্রমেই সহ্য করা হবে না, প্রশ্রয় দেওয়া হবে না।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন