
নিউজ ডেস্কঃ দেশের সবচেয়ে বড় রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টম হাউসে দুদকের এনফোর্সমেন্ট অভিযান চলছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে এ অভিযান শুরু হয়। দুদকের চট্টগ্রাম কার্যালয়ের উপ পরিচালক লুৎফুর কবির চন্দ বলেন, ১০৬ নম্বরে অভিযোগের ভিত্তিতে এনফোর্সমেন্ট অভিযান চালানো হচ্ছে কাস্টম হাউসে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলে জানান এ কর্মকর্তা। সম্প্রতি দুদকে অপর এক অভিযানে অবৈধ টাকাসহ এক কর্মকর্তাকে গ্রেফতার করেছিল দুদক।