
নিউজ ডেস্কঃ পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ ৫০০ কোটি টাকার প্রিপিচ্যুয়াল বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়। জানা গেছে, অতিরিক্ত টায়ারা-১ এর শর্তপূরণে এবং ব্যাংকের মূলধন শক্তিশালী ও ব্যবসায়য়িক প্রবৃদ্ধি বাড়াতে বন্ড ইস্যু করবে ব্যাংকটি। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের পর এ বন্ড ছাড়া হবে।