News71.com
 Bangladesh
 19 Nov 19, 06:31 PM
 65           
 0
 19 Nov 19, 06:31 PM

ফেসবুকে লবণের দাম বাড়ার গুজব ॥ আটক ১

ফেসবুকে লবণের দাম বাড়ার গুজব ॥ আটক ১

নিউজ ডেস্কঃ লবনের দাম বেড়ে যাবে গুজবে নিতাইগঞ্জের পাইকারি বাজারে লবণ বিক্রির হিড়িক পড়ে গেছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর থেকে লোকজন দোকানে ভিড় করে লবণ কিনতে থাকেন। তবে বিক্রেতারা জানান, দাম বাড়ানোর বিষয়টি তাদের জানা নেই। আগের দামেই লবণ বিক্রি করছেন তারা। এদিকে, নিতাইগঞ্জে ফেসবুকে দাম বাড়ার গুজব ছড়ানোর অভিযোগে আবদুল করিম নামে এক যুবককে আটক করেছে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, নিতাইগঞ্জে দোকানের সামনে দাঁড়িয়ে দাম বেড়ে যাবে প্রচারণার পাশাপাশি ফেসবুকেও স্ট্যাটাস দিয়েছে ওই যুবক। সে কারণে তাকে আটক করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন