News71.com
 Bangladesh
 18 Nov 19, 06:55 PM
 80           
 0
 18 Nov 19, 06:55 PM

সুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু ॥

সুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু ॥

নিউজ ডেস্কঃ নোয়াখালীর সুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিক উল্যাহ (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের চরমজিদ গ্রামে এ ঘটনা ঘটে। রফিক একই গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশের পুকুরে পানি সেচ দেওয়ার জন্য একটি মোটর বসান রফিক। এসময় মোটরটিতে বিদ্যুতের সংযোগ দিতে গেলে অসাবধানতায় তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন জানান, এ ঘটনায় কেউ থানায় কোনো অভিযোগ করেনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন