News71.com
 Bangladesh
 18 Nov 19, 06:17 PM
 92           
 0
 18 Nov 19, 06:17 PM

জনগণকে বিভ্রান্ত করতেই প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে বিএনপি॥ তথ্যমন্ত্রী

জনগণকে বিভ্রান্ত করতেই প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে বিএনপি॥ তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ রাজনৈতিক স্ট্যান্ডবাজি ও জনগণকে বিভ্রান্ত করতেই বিএনপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি দিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, দলটি ভারতবিরোধী রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি তা বোঝাতে চেয়েছে ওই চিঠিতে। পাশাপাশি, জনগণকে বিভ্রান্ত করতেই তারা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে অবান্তর প্রশ্ন তুলে চিঠি দিয়েছে। প্রধানমন্ত্রী দেশের স্বার্থবিরোধী কোনো কাজ করেননি। সোমবার (১৮ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে ‘প্রধানমন্ত্রী বরাবর বিএনপির পত্র’ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। হাছান মাহমুদ বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা একটি চিঠি প্রধানমন্ত্রী বরাবর দেওয়া হয়েছে, যেটা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া গ্রহণ করেছেন। প্রথমবার প্রধানমন্ত্রী বরাবর চিঠি দিয়েছেন। সেখানে কোনো জায়গায় খালেদা জিয়ার মুক্তির বিষয়টি নেই। একটি শব্দও নেই তার সম্পর্কে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন