News71.com
 Bangladesh
 18 Nov 19, 01:23 PM
 70           
 0
 18 Nov 19, 01:23 PM

রাজধানীর মহাখালীতে লিফট দুর্ঘটনা॥ যুবকের মৃত্যু

রাজধানীর মহাখালীতে লিফট দুর্ঘটনা॥ যুবকের মৃত্যু

নিউজ ডেস্কঃ রাজধানীর মহাখালীতে লিফট দুর্ঘটনায় ওমর ফারুক নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৭ নভেম্বর) দুপুরে মহাখালীর একটি হোটেলের পাঁচতলা থেকে লিফটে নামার সময় চাপা পরে গুরুতর আহত হন মাগুরার ওমর ফারুক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফারুকের চাচা শ্বশুর সাইফুর রহমান আরো জানায়, আগামীকাল স্ত্রী রেশমার ঢাকায় একটা চাকরির ইন্টারভিউ ছিল। সেই কারণে আজ সকালে চট্রগ্রামে থেকে ঢাকায় মহাখালী রসুলবাগ শাহিন ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলের পাঁচ তলার একটি কক্ষে উঠে। সেখানে দুপুরে লিফটে উঠার সময় চাপায় গুরুতর আহত হয়। চট্টগ্রামে বিএম এনার্জি লিমিটেড নামে একটি বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন ওমর ফারুক। স্ত্রী'র চাকরির পরীক্ষা সংক্রান্ত কাজে এসেছিলেন ঢাকায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন