News71.com
 Bangladesh
 17 Nov 19, 07:39 PM
 117           
 0
 17 Nov 19, 07:39 PM

চালের দাম আর বাড়বে না, সর্বকালের সর্বোচ্চ চাল মজুদ রয়েছে’॥ খাদ্যমন্ত্রী

চালের দাম আর বাড়বে না, সর্বকালের সর্বোচ্চ চাল মজুদ রয়েছে’॥ খাদ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ বর্তমান অবস্থা থেকে চালের দাম আর বাড়বে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এ ব্যাপারে চালকল মলিকদের নির্দেশ দেওয়া হয়েছে বলে বলেও তিনি জানান। খাদ্যমন্ত্রী বলেন, চালর দাম কোনোক্রমে যাতে না বাড়ে সেজন্য মিল মালিকদের নির্দেশ দিয়েছি। প্রত্যাশা করছি চালের দাম আর বাড়বে না। যেহেতু আমাদের ধান উৎপাদন ভালো হয়েছে। সর্বকালের সর্বোচ্চ চাল মজুদ রয়েছে। রোববার (১৭ নভেম্বর) খাদ্যভবনে চালকল মালিকদের সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। খাদ্যভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

খাদ্যমন্ত্রী আরও বলেন, চালের দাম বাড়ার কোনো আশঙ্কা নেই। সর্বকালের সর্বোচ্চ চাল মজুদ রয়েছে। আমরা ৬ লাখ মেট্রিকটন চাল কৃষকের কাছ থেকে কিনছি। কৃষক যাতে কোনো হয়রানির শিকার না হয় সে ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। চালে মান যাতে খারাপ না হয় সে ব্যাপারেও বলা হয়েছে। সেটা হলে গ্রহণ করা হবে না। ‘আজ বাজারে সরু চালের কেজি ৫১ টাকা ১১ পয়সা। যখন ধানের দাম কম ছিল আমরা তখন কৃষকের কাছ থেকে বেশি দামে ধান কিনেছি। মৌসুমের সময় ধানের দাম ছিল ৫/৭শ টাকা মণ। এখন দাম বেড়ে ১ হাজার/১১শ টাকা হয়েছে। মোটা চাল খাওয়া মানুষ ভুলে গেছে। এ কারণে চিকন চালের ওপর চাপ পড়েছে। যার কারণে হয়তো দাম কিছুটা বেড়েছে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন