
নিউজ ডেস্কঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের অনার্স প্রথমবর্ষ ভর্তির দ্বিতীয় রিলিজ স্লিপের অনলাইন আবেদন শুরু আগামী ১৯ নভেম্বর (মঙ্গলবার)। ওই দিন বিকেল ৪ টা থেকে শুরু হয়ে ২৬ নভেম্বর (মঙ্গলবার) রাত ১২ টা আবেদন করা যাবে। রোববার (১৭ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ভর্তি কার্যক্রমে যেসব প্রার্থী ক) মেধা তালিকায় স্থান পায়নি খ) মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি গ) মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে, সেসব প্রার্থী দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। বিস্তারিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট ওয়েবসাইট (www. nu.ac.bd/admissions) থেকে জানা যাবে।