News71.com
 Bangladesh
 17 Nov 19, 12:04 PM
 138           
 0
 17 Nov 19, 12:04 PM

২১ নভেম্বর উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজ॥

২১ নভেম্বর উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজ॥

নিউজ ডেস্কঃ স্বশস্ত্র বাহিনী দিবস-২০১৯ উপলক্ষে বৃহস্পতিবার (২১ নভেম্বর) সারাদেশে নৌবাহিনীর জাহাজগুলো সর্বসাধারনের প্রদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে। শনিবার (১৬ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওইদিন দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত জনসাধারণকে পরিদর্শনের সুযোগ দেওয়া হবে। আইএসপিআর জানায়, ঢাকার সদরঘাট, চট্টগ্রামের নেভাল বার্থ-আরআরবি, খুলনার নেভার বার্থ-রকেট ঘাঁট, দিগরাজ নেভাল-মংলা বন্দর, বরিশাল ও চাঁদপুরের বিআইডব্লিউটিএ ঘাটে নৌবাহিনীর জাহাজ পরির্দশন করা যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন