News71.com
 Bangladesh
 17 Nov 19, 12:03 PM
 93           
 0
 17 Nov 19, 12:03 PM

মুক্তিযোদ্ধাদের সরকারি চাকরি থেকে অবসরের বয়স ৬০ করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

মুক্তিযোদ্ধাদের সরকারি চাকরি থেকে অবসরের বয়স ৬০ করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

নিউজ ডেস্কঃ মুক্তিযোদ্ধাদের সরকারি চাকরি থেকে অবসরের বয়স নিয়ে হাইকোর্টের রায় বাতিল ঘোষণা করে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। রায়ে সরকারি চাকরি থেকে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা ৬০ রাখা হয়েছে। আজ রবিবার সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে এ রায় প্রকাশিত হয়েছে। এতে বয়সসীমা ৫৯ বছর থেকে ৬০ বছর করে ২০১৩ সালে করা আইন বৈধ ঘোষণা করা হয়েছে। হাইকোর্ট জাতীয় সংসদকে আইন প্রণয়ন বা সংশোধন করতে বলতে পারে না বলেও রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে। ২০১৮ সালের ১১ এপ্রিল সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা ৫৯ বছর থেকে ৬০ বছর করে ২০১৩ সালে করা আইন অবৈধ ও বাতিল ঘোষণা করেন হাইকোর্ট। আদালত বলেন, মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা ৬১ বছর করা উচিত ছিল। কিন্তু সেটা না করা বৈষম্যমূলক হয়েছে। একারণে সরকার মুক্তিযোদ্ধাদের ৬১ বছর পর্যন্ত সকল সুবিধা দেবে বলে মনে করি। এর আগে ২০১৮ সালের ১৮ নভেম্বর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা ৫৯ বছর থেকে ৬০ বছর করে ২০১৩ সালে করা আইন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বাতিল করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন