News71.com
 Bangladesh
 17 Nov 19, 11:46 AM
 97           
 0
 17 Nov 19, 11:46 AM

বাংলা ট্রিবিউনের সাংবাদিক মনসুর আলীর মরদেহ উদ্ধার॥

বাংলা ট্রিবিউনের সাংবাদিক মনসুর আলীর মরদেহ উদ্ধার॥

নিউজ ডেস্কঃ অনলাইন নিউজপোর্টাল বাংলা ট্রিবিউনের সহসম্পাদক (সাব এডিটর) মনসুর আলীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনশ্রীর ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে রাত দুইটার দিকে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সহকর্মী এবং পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত না হওয়ায় তার ফোনে যোগাযোগ করা হয়। কোনো সাড়া না পেয়ে মনসুর আলীর সাথে থাকা বাংলা ট্রিবিউনের সাবেক কর্মী ও বর্তমান সারা বাংলার মনোজিত মিত্রের সাথে যোগাযোগ করা হয়। মনোজিত সন্ধ্যা ছয়টায় ফ্ল্যাটের দরজায় দীর্ঘসময় ধাক্কাধাক্কি করার পর কোনো সাড়া না পেয়ে পুলিশকে জানায়। পরে পুলিশ দরজা ভেঙে মনসুরের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় সিআইডির ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহ করেছে।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত করলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। মনসুর আলীর বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জের কোটালপাড়ায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে ঢাকায় এসে সরাসরি সাংবাদিকতায় যুক্ত হোন। তিনি ২০১৩ সালে অর্থসূচক ডটকম-এ কাজ করার মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন। এরপর ই-বার্তা ও টেকশহরে কিছুদিন কাজ করে দৈনিক ইত্তেফাকে যোগ দেন। ২০১৭ সালে তিনি বাংলা ট্রিবিউনে সাব-এডিটর (সহসম্পাদক) পদে যোগ দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন