News71.com
 Bangladesh
 16 Nov 19, 11:17 PM
 132           
 0
 16 Nov 19, 11:17 PM

বোয়ালখালীতে ভাতিজার হাতে চাচা খুন ॥

বোয়ালখালীতে ভাতিজার হাতে চাচা খুন ॥

নিউজ ডেস্কঃ  পারিবারিক বিরোধের জের ধরে বোয়ালখালীতে ভাতিজার হাতে চাচা খুন হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার পোপাদিয়া এয়াকুবদন্ডী গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহতের নাম-বাদশা মিয়া। তিনি এয়াকুবদন্ডী গ্রামের হোসেন ফকির বাড়ির মৃত আবদুস সালামের ছেলে। জানা গেছে, পারিবারিক বিরোধে বাদশা মিয়ার সঙ্গে ভাতিজাদের ঝগড়া ও হাতাহাতি হয়। হাতাহাতির এক পর্যায়ে প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হন তিনি। আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বোয়ালখালী থানার ওসি শেখ নেয়ামত উল্লাহ বলেন, ‘পারিবারিক বিরোধের জেরে চাচা-ভাতিজার মধ্যে মারামারির ঘটনা ঘটে। এসময় বাদশা মিয়া গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে বাদশার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে ।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন