News71.com
 Bangladesh
 16 Nov 19, 06:08 PM
 126           
 0
 16 Nov 19, 06:08 PM

সেচ্ছাসেবক লীগের নতুন কমিটি॥ নির্মল গুহ সভাপতি বাবু সাধারন সম্পাদক

সেচ্ছাসেবক লীগের নতুন কমিটি॥ নির্মল গুহ সভাপতি বাবু সাধারন সম্পাদক

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হয়েছেন নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক হয়েছেন এ কে এম আফজালুর রহমান বাবু। শনিবার (১৬ নভেম্বর) সংগঠনের তৃতীয় কেন্দ্রীয় সম্মেলনে কাউন্সিল শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কমিটির অন্য পদগুলো পরে ঘোষণা করা হবে। কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের কমিটির নাম ঘোষণা করা হয়।কমিটিতে ঢাকা মহানগর উত্তরের সভাপতি হয়েছেন ইসহাক মিয়া ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাঈম। আর দক্ষিণের সভাপতি হয়েছেন কামরুল হাসান রিপন ও সাধারণ সম্পাদক হয়েছেন তারিক সাঈদ। এর আগে শনিবার বেলা ১১টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে তৃতীয় সম্মেলনের উদ্বোধন ঘোষণা ও অধিবেশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম অধিবেশন শেষে দুপুর আড়াইটায় পর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন