News71.com
 Bangladesh
 15 Nov 19, 08:43 PM
 112           
 0
 15 Nov 19, 08:43 PM

বাজারে নিয়ন্ত্রন নেই সরকারের॥ ইতিহাস গড়ল পেয়াজের দাম

বাজারে নিয়ন্ত্রন নেই সরকারের॥ ইতিহাস গড়ল পেয়াজের দাম

নিউজ ডেস্কঃ পেঁয়াজ এখন দরিদ্র জনগোষ্ঠীর দুর্লভ বস্তুতে পরিণত হয়েছে। হু হু করে বেড়েই চলছে রান্নায় নিত্য প্রয়োজনীয় এ পণ্যের দাম। দিনে দিনে পেঁয়াজ সাধারণ ক্রেতার নাগালের বাইরে চলে যাচ্ছে। বর্তমানে বাজারে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৪০ টাকা। গত এক সপ্তাহ আগে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ১২০ টাকা। সে হিসাবে শুধু এক সপ্তাহের ব্যবধানে রান্নায় অতি প্রয়োজনীয় এ মসলা জাতীয় পণ্যটির প্রতিকেজি দাম বেড়ে দ্বিগুন হয়েছে। তবে পেঁয়াজের দাম বাড়লেও মসলা জাতীয় পণ্য আদা-রসুনের দাম অপরিবর্তিত রয়েছে। আজ শুক্রবার (১৫ নভেম্বর) রাজধানীর মতিঝিল টিঅ্যান্ডটি, ফকিরাপুল কাঁচাবাজার, সেগুনবাগিচা কাঁচাবাজার, রামপুরা কাঁচাবাজার, কাওরান বাজার, মিরপুর কাঁচাবাজার ঘুরে এসব চিত্র দেখা গেছে। বর্তমানে এসব বাজারে প্রতিকেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৫০ টাকা কেজি দরে। মিশর থেকে আমদানি করা প্রতিকেজি পেঁয়াজ ১৭০ থেকে ১৮০ টাকা, মিয়ানমার থেকে আমদানি করা প্রতিকেজি পেঁয়াজ ১৮০ থেকে ১৯০ টাকা দরে। এদিকে, রাজধানীর শ্যাম বাজার পাইকারি বাজারে দেশি প্রতিকেজি পেঁয়াজ আকারভেদে ১৭০ থেকে ১৯০ টাকা, মিয়ানমারের আকারভেদে ১৮০ থেকে ১৬০ টাকা, মিশরের পেঁয়াজ ১৪০ থেকে ১৫০ টাকা দরে প্রতিকেজি বিক্রি হচ্ছে। কারওয়ান বাজারে পাইকারি দেশি পেঁয়াজ প্রতিকেজি আকারভেদে ১৭০ থেকে ১৯০ টাকা, মিশরের পেঁয়াজ ১৪৫ থেকে ১৫০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন