News71.com
 Bangladesh
 14 Nov 19, 01:16 PM
 85           
 0
 14 Nov 19, 01:16 PM

পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাজেট শাখার কম্পিউটার রুমে আগুন॥

পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাজেট শাখার কম্পিউটার রুমে আগুন॥

নিউজ ডেস্কঃ রাজধানীর সেগুনবাগিচা এলাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের আধঘণ্টার চেষ্টায় আগুন নির্বাপন সম্ভব হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) দিনগত রাত ১০টা ৫৪ মিনিটে মন্ত্রণালয়ের নিচতলায় বাজেট শাখার কম্পিউটার রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল ইসলাম জানান, ১০টা ৫৪ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ শুরু করে। আধা ঘণ্টা পর ১১টা ৩৫ মিনিটে আগুন নির্বাপন সম্ভব হয়। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমান জানাতে পারেননি তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন