News71.com
 Bangladesh
 14 Nov 19, 12:03 PM
 161           
 0
 14 Nov 19, 12:03 PM

পশ্চিমাঞ্চল রেলের টেন্ডার নিয়ে সংঘর্ষে আহত রাসেলের মৃত্যু ।।

পশ্চিমাঞ্চল রেলের টেন্ডার নিয়ে সংঘর্ষে আহত রাসেলের মৃত্যু ।।

নিউজ ডেস্কঃ পশ্চিমাঞ্চল রেলওয়ের টেন্ডারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে বোয়ালিয়া থানা আওয়ামী লীগের (পূর্ব) সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন রাজার ভাই সানোয়ার হোসেন রাসেলের (৩০) মৃত্যু হয়েছে। রাসেল মহানগরীর শিরোইল বাস্তুহারা পাড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। এছাড়া তিনি মহানগরীর ২১ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য ছিলেন। বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাসেলের মৃত্যু হয়। রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম রফিক রাসেলের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। জানতে চাইলে রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই রফিকুল ইসলাম বলেন, হাসপাতালে আনার পর ৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয় রাসেলকে। পরে জরুরি অস্ত্রোপচারের উদ্দেশ্যে অপারেশন থিয়েটারে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে ঘটনার পরপরই রাব্বি নামের এক যুবককে আটক করা হয়েছে। এছাড়া ঘটনাস্থলের পাশ থেকে রক্তমাখা ছুরি উদ্ধার করেছে চন্দ্রিমা থানা পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন