News71.com
 Bangladesh
 14 Nov 19, 11:08 AM
 92           
 0
 14 Nov 19, 11:08 AM

পটুয়াখালীতে বুদ্ধি প্রতিবন্ধী দুইজনের বিবাহ দিলো প্রশাসন ।।

পটুয়াখালীতে বুদ্ধি প্রতিবন্ধী দুইজনের বিবাহ দিলো প্রশাসন ।।

নিউজ ডেস্কঃ পটুয়াখালীতে বুদ্ধি প্রতিবন্ধী দুইজনের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে পটুয়াখালী ক্লাবে নবদম্পতি বিবাহোত্তর সংবর্ধনা ও ভোজের আয়োজন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী এবং পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান। অনুষ্ঠানে আসা অতিথিদের খাবার পরিবেশন ও কুশল বিনিময় করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। তারা এর আগে বর কনের সঙ্গে ছবিও তোলেন। বর পটুয়াখালী পৌরসভা ৭ নং ওয়ার্ডের বাসিন্দা ছিদ্দিক তালুকদার, কনে সদর উপজেলা বহলগাছিয়া গ্রামের ফাতিমা বেগম। নবদম্পতির পরিবার জানায়, এই বিবাহে তারা অত্যন্ত খুশি। বর ও কনের পরিবার সবার কাছে দোয়া চেয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন