News71.com
 Bangladesh
 13 Nov 19, 07:49 PM
 226           
 0
 13 Nov 19, 07:49 PM

ট্রেন দুর্ঘটনায় আখাউড়া থানায় অপমৃত্যুর মামলা॥

ট্রেন দুর্ঘটনায় আখাউড়া থানায় অপমৃত্যুর মামলা॥

নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই ট্রেনের সংঘর্ষে ১৬ জন নিহতের ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। আখাউড়া রেলওয়ে থানায় মঙ্গলবার রাতে মন্দবাগ রেলওয়ের স্টেশন মাস্টার জাকের হোসেন চৌধুরী বাদী হয়ে এ মামলা করেন। আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস জানান, রাতে মন্দবাগ রেলওয়ের স্টেশন মাস্টার এ অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। সোমবার গভীর রাতে সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনটি মন্দবাগ রেলওয়ে স্টেশন এলাকা অতিক্রম করছিল। একই লাইনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী তূর্ণা নিশীথা এক্সপ্রেস ট্রেনটিও ঢুকে পড়ে। এ সময় দুটি ট্রেনের ভয়াবহ সংঘর্ষে ১৬ জন নিহত হন। এরমধ্যে ১৫ জনের পরিচয় নিশ্চিত হয়েছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ দুর্ঘটনার জন্য তূর্ণা নিশীথার চালক (লোকো মাস্টার) তাহের উদ্দিন ও সহকারী অপু-দেকে দায়ী করে বরখাস্ত করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন