News71.com
 Bangladesh
 12 Nov 19, 06:48 PM
 75           
 0
 12 Nov 19, 06:48 PM

মুদ্রাপাচার মামলায় ম্যাক্সিম ফাইন্যান্সের চেয়ারম্যানসহ ২১ জনের কারাদণ্ড॥

মুদ্রাপাচার মামলায় ম্যাক্সিম ফাইন্যান্সের চেয়ারম্যানসহ ২১ জনের কারাদণ্ড॥

নিউজ ডেস্কঃ মুদ্রা পাচারের দায়ে ম্যাক্সিম ফাইন্যান্স অ্যান্ড কমার্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান মুহাম্মদ মফিজুল হকসহ ২১ জনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১২ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক সৈয়দা হোসনে আরা এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন- ম্যাক্সিম ফাইন্যান্সের এমডি মোহাম্মদ হাবিবুর রহমান, পরিচালক মুহাম্মদ হাবিবুর রহমান, মোস্তাফিজুর রহমান, খায়রুল বাশার সজল, আবদুল হান্নান সরকার, সৈয়দ শরিফুল ইসলাম, এইচএম আমিরুল ইসলাম, মো. ওলিয়ার রহমান, ফজলুর রহমান, মো. আসাদুজ্জামান (তপন), মোহাম্মদ সোলাইমান সরোয়ার, হারুন আর রশিদ, শেখ আবদুল্লাহ আল মেহেদী, সৈয়দ জাহিদুল ইসলাম, মনোয়ার হোসেন, এমএ সাদী, আসলাম হোসাইন, মেহেদী হাসান মোজাফ্ফর, ইমতিয়াজ হোসেন কাওসার ও মিজানুর রহমান।

দুদকের সহকারী পরিদর্শক হারুন-অর রশীদ তালুকদার জানান, আসামিদের প্রত্যেককে কারাদণ্ডের পাশাপাশি অর্থ পাচারের সঙ্গে সংশ্লিষ্ট তিনশ কোটি ৯৩ লাখ ১২ হাজার ৭৩৯ টাকার দ্বিগুণ ৬০৩ কোটি ৮৬ লাখ ২৫ হাজার ৪৭৮ টাকা জরিমানা করা হয়েছে। সে হিসেবে ২১ আসামির প্রত্যেককে ২৮ কোটি ৬৬ লাখ এক হাজার ২১৩ টাকা করে জরিমানা করা হয়েছে। আগামী ৬০ দিনের মধ্যে এই টাকা রাষ্ট্রের অনুকূলে জমা না দিলে সম্পত্তি বাজেয়াপ্তের মাধ্যমে আদায়যোগ্য হবে। এছাড়া রায়ে আসামিদের সব সম্পত্তি মানি লন্ডারিং আইন অনুযায়ী রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন