News71.com
 Bangladesh
 12 Nov 19, 12:35 PM
 120           
 0
 12 Nov 19, 12:35 PM

ঢামেক এলাকা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার ।।

ঢামেক এলাকা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার ।।

নিউজ ডেস্কঃ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের প্রশাসনিক ব্লকের রাস্তা সংলগ্ন ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় (৬৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টায় মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জামাল উদ্দিন নামে এক পথচারী জানান, ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পাই কয়েকজন মাদকাসক্ত যুবক ওই লোকটিকে কাপড় দিয়ে ঢেকে আশেপাশের লোকজনের কাছে সাহায্য চাচ্ছে। তখন আমি কাপড় উঠিয়ে দেখি এক বৃদ্ধের মরদেহ। সঙ্গে সঙ্গে বিষয়টি শাহবাগ থানা পুলিশকে অবগত করি। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ঢামেক হাসপাতালের মর্গে পাঠায়। শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল আলম জানান, মরদেহ দেখ মনে হচ্ছে নিহত ব্যক্তি ভবঘুরে ছিলো। ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তে প্রতিবেদন পেলে মৃত্যু কারণ জানা যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন