News71.com
 Bangladesh
 11 Nov 19, 07:36 PM
 131           
 0
 11 Nov 19, 07:36 PM

ভোলায় ট্রলারডুবিতে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার ।।

ভোলায় ট্রলারডুবিতে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার ।।

নিউজ ডেস্কঃ ভোলার মেঘনায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও চার জেলে নিখোঁজ রয়েছেন। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শ্রীপুর পয়েন্ট থেকে মরদেহটি উদ্ধার করে কোস্টগার্ড সদস্যরা। এছাড়া ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা হয়েছে। চরফ্যাশন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন জানান, দুপুরে ২৪ জেলে নিয়ে তোফায়েল মাঝির একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। এদের মধ্যে তাৎক্ষণিক ১৯ জেলেকে উদ্ধার করা হলেও পাঁচজন নিখোঁজ হন। এরমধ্যে একজনকে উদ্ধার মরদেহ করা হয়েছে। বাকিদের উদ্ধারে কাজ করছে কোস্টগার্ড। তিনি আরও জানান, চরফ্যাশনে ক্ষতিগ্রস্ত পরিবারকে চাল ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এছাড়াও স্থানীয় সংসদ সদস্য আব্দুল্লাহ ইসলাম জ্যাকব ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ১০ হাজার করে টাকা দিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন