News71.com
 Bangladesh
 11 Nov 19, 07:11 PM
 68           
 0
 11 Nov 19, 07:11 PM

ঢাকায় সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু॥

ঢাকায় সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু॥

নিউজ ডেস্কঃ রাজধানীর তুরাগে সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ির ধাক্কায় সঞ্জু মিয়া (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১১ নভেম্বর) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। সঞ্জুর বাড়ি নেত্রকোনা জেলায় হলেও পরিবার নিয়ে তিনি তুরাগ চন্দাল ভোগ এলাকায় থাকতেন। তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) তালুকদার শাহিনুর আমির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সেক্টর-১৫, কবরস্থান রোড এলাকায় রাস্তা হওয়ার সময় সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি সঞ্জুকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে, রাজধানীর মিরপুর-১০ বিআরটিএ অফিসের পাশের রাস্তায় ট্রাকের ধাক্কায় মনোয়ারা বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। রোববার (১০ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কলাদিয়া গ্রামের মৃত গিয়াস উদ্দিনের স্ত্রী মনোয়ারা। সন্তানদের সঙ্গে মিরপুর বিআরটিএ অফিসের পাশেই একটি বাসায় ভাড়া থাকতেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন