News71.com
 Bangladesh
 11 Nov 19, 11:16 AM
 78           
 0
 11 Nov 19, 11:16 AM

ঈশ্বরদীতে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু॥

ঈশ্বরদীতে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু॥

নিউজ ডেস্কঃ বন্ধুদের সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে অনিক বিশ্বাস (১৩) নামে এক স্কুল ছাত্র মারা গেছেন। রোববার (১০ নভেম্বর) দুপুরে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের রুপপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্র রুপপুর গ্রামের আঃ রহিম বিশ্বাসের একমাত্র ছেলে। সে রুপপুর বালক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম শহীদ এ তথ্য নিশ্চিত করেন। নিহত স্কুলছাত্রের চাচাতো ভাই মাসুদ বিশ্বাস জানান, দুপুরে ঈশ্বরদীর রুপপুর সংলগ্ন নওদাপাড়া গাঙে বন্ধুদের সঙ্গে গোসল করতে নামে। সাঁতার না জানার কারণে সে পানির নিচে তলিয়ে যায়। পরে বন্ধুরা তাকে না দেখতে পেয়ে খোঁজা-খুঁজি শুরু করেন। খবর পেয়ে পরিবারের স্বজনরা এসে খুঁজতে থাকে। কিছু সময় পর তার মরদেহ পাওয়া যায়। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী জানান, এ ঘটনায় ঈশ্বরদী থানায় অপমৃত্যু (ইউডি) মামলা নথিভুক্ত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন