
নিউজ ডেস্কঃ ঘুর্ণিঝড় বুলবুলের কারণে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) চলমান ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। নির্ধারিত তারিখের একদিন পর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। রোববার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের কর্মকর্তা আরিফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আগামী সোমবার তথা ১১ তারিখের পরীক্ষা ১২ তারিখ, ১২ তারিখের পরীক্ষা ১৩ তারিখ এবং ১৩ তারিখের পরীক্ষা ১৪ তারিখ অনুষ্ঠিত হবে। বিকেলে ভর্তি কমিটির মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান আরিফুল ইসলাম।