
নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে জংশন স্টেশনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৬০) মৃত্যু হয়েছে। রোববার (০৯ নভেম্বর) ভোর রাত সোয়া ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পোড়াদহ জিআরপি থানার সেকেন্ড অফিসার উপ পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, রাত সোয়া ৩টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী চিত্রা এক্সপ্রেস টেন পোড়াদহ স্টেশনে পৌঁছায়। ট্রেনটি স্টেশনে ঢোকার সময় ওই ব্যক্তি রেললাইন পার হতে গেলে ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। মরদেহটি কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান তিনি।