News71.com
 Bangladesh
 10 Nov 19, 10:58 AM
 109           
 0
 10 Nov 19, 10:58 AM

দুর্বল হয়ে ধীরে ধীরে উত্তরপূর্ব দিকে অগ্রসর হচ্ছে ঘূর্নীঝড় ‘বুলবুল’॥

দুর্বল হয়ে ধীরে ধীরে উত্তরপূর্ব দিকে অগ্রসর হচ্ছে ঘূর্নীঝড় ‘বুলবুল’॥

নিউজ ডেস্কঃ উপকূল অতিক্রমরত প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আরও সামান্য উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে (সুন্দরবনের কাছ দিয়ে) পশ্চিমবঙ্গ-খুলনা উপকূল অতিক্রম করেছে। বর্তমানে এটি বরিশালের দিকে ধাবিত হচ্ছে। আজ রোববার ভোর ৫ টায় এটি খুলনা-বাগেরহাটসহ বাংলাদেশের দক্ষিণপশ্চিম অঞ্চলে (২২ দশমিক ০ উত্তর অক্ষাংশ এবং ৮৯ দশমিক ৪ পূর্ব দ্রাঘিমাংশ) প্রবল ঘূর্ণিঝড় আকারে অবস্থান করছে। এর আরও ২ ঘন্টা আগে ঝড়টা সাতক্ষিরার সুন্দরবন সংলগ্ন শ্যামনগরের গাবুরা এলাকায় আছডে পড়ে। বর্তমানে এটি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ক্রমশঃ দুর্বল হতে পারে। এর প্রভাবে সাগর খুবই উত্তাল রয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে দেওয়া আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে (২৯ নম্বর) এমন তথ্যই জানানো হয়েছে। বুলেটিনে জানানো হয়, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে।

চট্টগ্রাম সমুদ্রবন্দরকে নয় নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো নয় নম্বর মহবিপদ সংকেতের আওতায় থাকবে। কক্সবাজার সমুদ্রবন্দরকে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া বুলবুল অতিক্রমের সময় উপকূলীয় জেলা চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, ভোলা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোতে ভারী থেকে অতি ভারী বর্ষণসহ ঘণ্টায় ৮০-১০০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন