News71.com
 Bangladesh
 09 Nov 19, 11:43 PM
 117           
 0
 09 Nov 19, 11:43 PM

চুনারুঘাটে মাটির ঘরের দেয়াল ধসে নিহত ১॥

চুনারুঘাটে মাটির ঘরের দেয়াল ধসে নিহত ১॥

 

নিউজ ডেস্কঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মাটির ঘরের দেয়াল ধসে কাছুম আলী (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৯ নভেম্বর) দুপুরে রাণীগাঁও ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে। কাছুম আলী দক্ষিণ রানীগাঁওয়ের বাসিন্দা ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে মাঠির ঘর মেরমতের কাজ করছিলেন কাছুম আলী। একপর্যায়ে ভিটার নীচ থেকে দেয়ালের মাঠি কাটতে থাকলে দেয়ালটি তার ওপরে ধসে পড়ে। এ সময় মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান কাছুম আলী। ঘটনার সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন