News71.com
 Bangladesh
 09 Nov 19, 10:59 PM
 107           
 0
 09 Nov 19, 10:59 PM

নয়াপল্টনে মেশিনের আঘাতে শ্রমিকের মৃত্যু॥

নয়াপল্টনে মেশিনের আঘাতে শ্রমিকের মৃত্যু॥

 

নিউজ ডেস্কঃ রাজধানীর নয়াপল্টনে প্রেস মেশিনের আঘাতে মামুন (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। পরে মামুনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সোয়া ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। নিহত মামুনের সহকর্মী সিদ্দিকুর রহমান বলেন, মামুন নয়াপল্টনের মসজিদ গলি এলাকায় অবস্থিত প্রিন্টেস লিমিটেডের মেশিনম্যান হিসেবে কাজ করতো। অফিসে কাজ করার সময়েই হঠাৎ দুর্ঘটনায় মামুনের মাথায় প্রিন্টিং প্রেস মেশিনের আঘাত লাগে। এতে তার মাথা থেঁতলে যায়। পরে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, মামুন ফকিরাপুল এলাকায় থাকতেন। তার বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলায়।  ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল খান ঘটনার সতত্য নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন