News71.com
 Bangladesh
 09 Nov 19, 06:05 PM
 111           
 0
 09 Nov 19, 06:05 PM

অপহরণের ২ মাস পর হিলি সীমান্তে কিশোরী উদ্ধার ।।

অপহরণের ২ মাস পর হিলি সীমান্তে কিশোরী উদ্ধার ।।

নিউজ ডেস্কঃ দিনাজপুরের বিরলে নবম শ্রেণীর এক শিক্ষার্থী অপহরণের ২ মাস পর হিলি সীমান্ত থেকে উদ্ধার করেছে পিবিআই। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে সীমান্তের রেল স্টেশন থেকে তাকে উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গত চার সেপ্টেম্বর সকালে মেয়েটি কোচিংয়ের উদ্দেশ্য বের হয়। তখন ঝিনাইকুড়ি ব্রীজের কাছে অপহরণকারী কোচিং শিক্ষক আশুতোষসহ ৪জন একটি মাইক্রোবাসে জোরপূর্বক তাকে তুলে নিয়ে যায়। পরিবার থেকে থানায় মামলা করলে পুলিশ অভিযানে নামে। মামলার তদন্ত সূত্রে বের হয় নিখোঁজ মেয়েটি ভারতের শিলিগুড়িতে অবস্থান করছে। পরে কৌশলে পুলিশ মেয়েটিকে বর্ডারের রেলস্টেশন থেকে উদ্ধার করে। উদ্ধারকৃত মেয়েটিকে ফেরত পেয়ে খুশিতে আত্মহারা পরিবারের সদস্যরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন