News71.com
 Bangladesh
 09 Nov 19, 06:00 PM
 96           
 0
 09 Nov 19, 06:00 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে দুর্নীতির ৭০পৃষ্ঠার প্রমান জমা॥

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে দুর্নীতির ৭০পৃষ্ঠার প্রমান জমা॥

নিউজ ডেস্কঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের বিরুদ্ধে দুর্নীতির নানা প্রমাণাদি জমা দিলেন বিশ্ববিদ্যালয়ের ৪ জন শিক্ষক। শুক্রবার (০৮ নভেম্বর) রাতে শিক্ষামন্ত্রীর একান্ত সচিব আব্দুল আলীম খানের বনশ্রীর বসভবনে এসব প্রমাণাদি জমা দেন শিক্ষক প্রতিনিধিদল। এ বিষয়ে সময় নিউজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারেক রেজা জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে দুর্নীতির সকল কাগজ, অডিও-ভিডিও আমরা শিক্ষামন্ত্রীর একান্ত সচিবের কাছে জমা দিয়েছি। আশা করছি বিশ্ববিদ্যালয়ের একটা বড় পরিবর্তন আসবে। প্রসঙ্গত, অধ্যাপক ফারজানা ইসলাম ২০১৪ সালের মার্চে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ পান। গত বছর তাকে দ্বিতীয় দফায় নিয়োগ দেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের প্রায় দেড় হাজার কোটি টাকার উন্নয়নমূলক কাজে দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে গত তিন মাস ধরে আন্দোলন হচ্ছে। এই কাজে চাঁদাবাজির ঘটনায় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ থেকে শোভন- রাব্বানীকে সরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির প্রামাণের কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্নীতি প্রমাণ দিতে না পারলে তাদের শাস্তি পেতে হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন