News71.com
 Bangladesh
 09 Nov 19, 12:15 PM
 108           
 0
 09 Nov 19, 12:15 PM

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ ।।

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ ।।

নিউজ ডেস্কঃ মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। শুক্রবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৭টা থেকে নৌরুটে বৈরী আবহাওয়ার কারণে নৌযান বন্ধ ঘোষণা করা হয়। এ তথ্য নিশ্চিত করে বিআইডব্লিউটিএ’র শিমুলিয়া ঘাট পরিদর্শক মো. সোলেমান জানান, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। ঘূর্ণিঝড় ‘বুলবুল’র প্রভাবে চট্টগ্রাম সমুদ্র বন্দরে ৬ ও মোংলা এবং পায়রা বন্দরে ৭ নম্বর বিপদ সংকেত থাকায় দুর্ঘটনা এড়াতে এসব নৌযান বন্ধের নির্দেশনা আসে। তবে ফেরি চলাচল এখনো স্বাভাবিক রয়েছে। শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক সাফায়েত আহমেদ জানান, বৃষ্টির কারণে যাত্রীদের উপস্থিতি কম। বর্তমানে শিমুলিয়া ঘাটে ২ শতাধিক গাড়ি পারের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে পণ্যবাহী ট্রাক ও প্রাইভেটকারের সংখ্যাই বেশি। এই রুটে বর্তমানে দুইটি রো রোসহ ১৩টি ফেরি চলাচল করছে। বৈরী আবহাওয়া মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন