News71.com
 Bangladesh
 08 Nov 19, 05:04 PM
 85           
 0
 08 Nov 19, 05:04 PM

এবার রূপসী বাংলা পুরস্কার পেলেন ৮ ফটোসাংবাদিক ।।

এবার রূপসী বাংলা পুরস্কার পেলেন ৮ ফটোসাংবাদিক ।।

নিউজ ডেস্কঃ  বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত রূপসী বাংলা ফটো প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী তিন জন, বিশেষ জুরিবোর্ড অ্যাওয়ার্ড এক জনকে এবং চার জনকে বিশেষ পুরস্কারসহ মোট আট ফটোসাংবাদিক রূপসী বাংলা পুরস্কার পেয়েছেন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাজধানীর প্রেসক্লাবে রূপসী বাংলা জাতীর ফটো প্রদর্শনী ও প্রতিযোগিতা-১৪২৬’র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়। রূপসী বাংলা জাতীয় ফটো প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পান নিউ এজ’র ফটোসাংবাদিক আব্দুল্লাহ অপু, দ্বিতীয় পুরস্কার তুর্কি ভিত্তিক আনাদলু ফটো এজেন্সির ফটোসাংবাদিক জাকির হোসেন চৌধুরী এবং তৃতীয় পুরস্কার পান বণিক বার্তার ফটোসাংবাদিক শেখ সোহেল আহমেদ। বিশেষ জুরিবোর্ড অ্যাডওয়ার্ড পান আন্ডার ওয়াটার ফটোগ্রাফির ফটোসাংবাদিক শরীফ সারোয়ার। 

 

 

এছাড়া বিশেষ পুরস্কার পান- বিডিনিউজটোযেন্টিফোর.কমের ফটোসাংবাদিক আসিফ মাহমুদ অভি, আমাদের সময়’র ফটোসাংবাদিক আল আমিন নিয়ন, ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের ফটোসাংবাদিক শরিফুল আলম ও সমকালের ফটোসাংবাদিক মো. সাজ্জাদ মাহমুদ নয়ন। বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মোহাম্মদ এনায়েত করিম প্রমুখ। এসময় অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও সদস্যরা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন