News71.com
 Bangladesh
 07 Nov 19, 08:01 PM
 66           
 0
 07 Nov 19, 08:01 PM

ডিএসসিএসসির সঙ্গে বিপিএটিসির সমঝোতা স্মারক সই ।।

ডিএসসিএসসির সঙ্গে বিপিএটিসির সমঝোতা স্মারক সই ।।

নিউজ ডেস্কঃ  পারস্পরিক শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণায় সহযোগিতা বাড়াতে ঢাকার মিরপুর সেনানিবাসস্থ সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ (ডিএসসিএসসি) এবং সাভারস্থ বাংলাদেশ জনপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। বুধবার (০৬ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার সাভারস্থ বাংলাদেশ জনপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে পারস্পরিক শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণায় সহযোগিতা বাড়াতে ঢাকার মিরপুর সেনানিবাসস্থ সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ (ডিএসসিএসসি) এবং সাভারস্থ বাংলাদেশ জনপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে ডিএসসিএসসির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. এনায়েত উল্ল্যাহসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এবং বিপিএটিসির পক্ষে রেক্টর মো. রাকিব হোসেন, এনডিসিসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন