News71.com
 Bangladesh
 07 Nov 19, 06:06 PM
 89           
 0
 07 Nov 19, 06:06 PM

রমিজ উদ্দিন কলেজের সামনে আন্ডারপাস নির্মান॥কালশি-বনানী ফ্লাইওভার ১ মাস বন্ধ

রমিজ উদ্দিন কলেজের সামনে আন্ডারপাস নির্মান॥কালশি-বনানী ফ্লাইওভার ১ মাস বন্ধ

নিউজ ডেস্কঃ শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের সামনে আন্ডারপাস নির্মাণকাজের সুবিধার্থে কালশি-বনানী ফ্লাইওভার বন্ধ ঘোষণা করা হয়ছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল থেকেই ফ্লাইওভারে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। আগামী একমাস বন্ধ থাকবে। ফ্লাইওভার বন্ধ থাকার ফলে কালশি থেকে বনানী- মহাখালীগামী সব যানাবাহন খিলক্ষেত হয়ে ঘুরে যাওয়ায় এই রুটে তীব্র যানজট দেখা দিয়েছে উত্তরের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে ১৫-২০ জন ট্রাফিক পুলিশসহ সকাল থেকে যানজট নিরসনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেনাবাহিনীর পক্ষ থেকেও যানজট নিরসনে কাজ করছে একটি দল। এ বিষয়ে উত্তরের ডিসি (ট্রাফিক) প্রবীর কুমার মিত্র বলেন, ইসিবি থেকে বনানীর দিকে আন্ডারপাস নির্মাণের জন্য ফ্লাইওভার কেটে নিচ দিয়ে বক্স বসানো হবে। সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর এ কাজ করছে। এ কারণে সাময়িকভাবে ফ্লাইওভারটি বন্ধ রাখা হয়েছে। আন্ডারপাস নির্মাণ হয়ে গেলে পথচারীদের আরও সুবিধা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন