News71.com
 Bangladesh
 06 Nov 19, 08:25 PM
 108           
 0
 06 Nov 19, 08:25 PM

গুলশান-বনানীতে সিসি ক্যামেরা বসাতে ৫ কোটি টাকা দিল ব্যাংকার্স অ্যাসোসিয়েশন॥

গুলশান-বনানীতে সিসি ক্যামেরা বসাতে ৫ কোটি টাকা দিল ব্যাংকার্স অ্যাসোসিয়েশন॥

নিউজ ডেস্কঃ রাজধানীর গুলশান, বনানী ও বারিধারা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য সিসি ক্যামেরা (ক্লোজ সার্কিট ক্যামেরা) বসাতে পাঁচ কোটি টাকা দিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)। মঙ্গলবার (৫ নভেম্বর) বিএবির পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মঙ্গলবার বিএবি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনটির চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার ঢাকা-১১ আসনের সংসদ সদস্য এ কে এম রহমত উল্লাহর কাছে এ চেক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ, এনসিসি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান নুরুন নেওয়াজ, সোশ্যাল ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান, উত্তরা ব্যাংকের পরিচালক কর্নেল (অব.) এম এস কামাল, বিএবির রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের মেম্বার সেক্রেটারি এ কে এম নুরুল ফজল বুলবুল, ডিএমপি গুলশান জোনের ডিসি সুদীপ চক্রবর্তীসহ প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন