News71.com
 Bangladesh
 05 Nov 19, 09:03 PM
 109           
 0
 05 Nov 19, 09:03 PM

বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ শুনিয়ে শিশু বৃষ্টি পেলো প্রধানমন্ত্রীর আদর॥

বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ শুনিয়ে শিশু বৃষ্টি পেলো প্রধানমন্ত্রীর আদর॥

নিউজ ডেস্কঃ সরকারি শিশু পরিবারের (ঢাকা) সদস্যদের ১০টি ল্যাপটপ ও ২০টি সেলাই মেশিন উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৪ নভেম্বর) রাতে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে তাদের হাতে এ উপহার সামগ্রী তুলে দেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে এ উপহার দেওয়া হয় । এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে তেঁজগাও শহীদ মনু মিয়া স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী বৃষ্টি আকতার সৃষ্টি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ দেয়। প্রধানমন্ত্রী শিশুদের জড়িয়ে ধরে স্নেহের পরশ বুলিয়ে দেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুকল্যাণ প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং মহিলা ও শিশুকল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন