News71.com
 Bangladesh
 04 Nov 19, 02:11 PM
 96           
 0
 04 Nov 19, 02:11 PM

জালিয়াতি মামলায় নরসিংদীর সুইডেন আতাউরকে ৩দিন জিজ্ঞাসাবাদের নির্দেশ॥

জালিয়াতি মামলায় নরসিংদীর সুইডেন আতাউরকে ৩দিন জিজ্ঞাসাবাদের নির্দেশ॥

নিউজ ডেস্কঃ ‘সোনালী ব্যাংক’র দায়ের করা জালিয়াতি ও প্রতারণা মামলায় নরসিংদীর আওয়ামী লীগ নেতা আতাউর রহমান ওরফে সুইডেন আতাউরের রিমান্ড নামঞ্জুর করে তাকে তিনদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দিয়েছেন আদালত।  রোববার (৩ নভেম্বর) দুপুরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার পিংকির আদালত এ নির্দেশ দেন। এর আগে, শতকোটি টাকার ‘মোল্লা স্পিনিং মিল’ অবৈধ দখলের মামলায় গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে ঢাকার মালিবাগ থেকে সুইডেন আতাউরকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরদিন বিকেলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুউদ্দিন কাদিরের আদালতে তাকে তোলা হয়। সেসময় ওই মামলার তদন্তকারী কর্মকতা সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার এসএম রফিকুল ইসলাম সাত দিনের রিমান্ড আবেদন জানালে রোববার শুনানির দিন ধার্য করে আতাউরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালতের বিচারক। এরই পরিপ্রেক্ষিতে রোববার দুপুরে তাকে আদালতে তোলা হয়। এসময় আদালত তার রিমান্ড নামঞ্জুর করে প্রতিদিন ৪ ঘণ্টা করে পরপর তিনদিন জেলগেটে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী কর্মকতার্কে নির্দেশ দেন।

 

মামলা সূত্রে জানা গেছে, মোল্লা স্পিনিং মিল দখলের অভিযোগে ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ব্যাংকের ঋণের বিপরীতে দায়বদ্ধ শিল্প প্রতিষ্ঠানটির অবৈধ দখলদার সুইডেন আতাউরসহ ছয় জনের বিরুদ্ধে মামলা করে মিলটির ঋণদাতা প্রতিষ্ঠান ‘সোনালী ব্যাংক’। ব্যাংকের ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট বিভাগের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ বেলাল হোসেন বাদী হয়ে দায়ের করা মামলায় দখলদার উচ্ছেদের দাবি জানান। প্রথমে মামলাটি পুলিশ তদন্ত করলেও প্রভাবশালী মহলের নানা তদবিরে তা বাধাগ্রস্ত হয়। পরে মামলাটি সিআইডিতে স্থানান্তর করা হয়।  আতাউর নরসিংদী জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন