News71.com
 Bangladesh
 04 Nov 19, 02:10 PM
 101           
 0
 04 Nov 19, 02:10 PM

৪৫ বছর বয়সে ৬০ বিয়ে॥

৪৫ বছর বয়সে ৬০ বিয়ে॥

নিউজ ডেস্কঃ জামালপুরের ইসলামপুরে ৪৫ বছর বয়সে ৬০টি বিয়ে করেছেন আবু বক্কর নামে এক ব্যক্তি। অবশেষে ৬০ নম্বর স্ত্রীর মামলায় শনিবার (২ নভেম্বর) রাতে তাকে গ্রেফতার করে পুলিশ।    বক্কর ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভারচর গ্রামের বাদশা মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, তিনি এলাকায় ‘চিটার বক্কর’ নামে পরিচিত। ২০ বছর বয়সে তিনি প্রথম বিয়ে করেন। দেশের বিভিন্ন জেলায় ধর্ম আত্মীয় সম্পর্ক তৈরি করে বিভিন্ন ব্যবসা, কোথাও রিপ্রেজেন্টেটিভ পদে চাকরি, অবিবাহিত, বউ মারা গেছে বা এ-জাতীয় কথা বলে বিভিন্ন ভুয়া ঠিকানা ব্যবহার করে ৪৫ বছর বয়সে ৬০টি বিয়ে করেছেন। বিয়ে যেন তার পেশা। অসহায় মেয়েদের বিয়ে করে হাতিয়ে নিয়েছেন মোটা অংকের টাকা। শেষ পর্যন্ত নেত্রকোনা পূর্বধলা উপজেলার ৬০ নম্বর স্ত্রী মাস্টার্স অধ্যয়নরত রোজী খানমের মামলার জালে ধরা পড়েন এই প্রতারক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন