News71.com
 Bangladesh
 04 Nov 19, 02:08 PM
 87           
 0
 04 Nov 19, 02:08 PM

মহেশপুর সীমান্তে গরু চোরাচালনের সময় বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত॥

মহেশপুর সীমান্তে গরু চোরাচালনের সময় বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত॥

নিউজ ডেস্কঃ ঝিনাইদহের মহেশপুর সীমান্তের বিপরীতে ভারতের অভ্যন্তরে বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।  রোববার (০৩ নভেম্বর) ভোরে উপজেলার পলিয়ানপুর সীমান্তের ৬০ নম্বর মেইন সীমান্ত পিলার থেকে ভারতের ৪শ গজ ভেতরে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম ওই উপজেলার নেপা ইউনিয়নের বাউলী গ্রামের আবুল কাশেমের ছেলে। বিজিবি ৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কামরুল আহসান জানান, ভোরে সীমান্ত পেরিয়ে ভারতে গরু আনতে যায় ৪ বাংলাদেশি। গরু নিয়ে ফেরার পথে তারা নদীয়া জেলার হাবাসপুর ক্যাম্পের বিএসএফ’র টহল দলের সামনে পড়ে। এসময় অন্য ৩ জন পালিয়ে গেলেও আব্দুর রহিম বিএসএসএফ’র গুলিতে নিহত হয়। বিষয়টি রোববার বিকেল সাড়ে ৪টার দিকে বিএসএফের পক্ষ থেকে বিজিবিকে নিশ্চিত করা হয়। ই-মেইলে তাদের দেওয়া ছবি দেখে পরিচয় নিশ্চিত হয় বিজিবি।পরে নিহতের মরদেহ নদীয়ার ধানতলা থানা পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কৃষ্ণনগর হাসপাতাল মর্গে পাঠায়। বিজিবি’র পক্ষ থেকে মরদেহ ফেরত পাওয়ার চেষ্টা চলছে বলেও জানান ওই কর্মকর্তা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন