News71.com
 Bangladesh
 03 Nov 19, 10:41 PM
 107           
 0
 03 Nov 19, 10:41 PM

বড়াইগ্রামে পুলিশ সদস্যের বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ॥

বড়াইগ্রামে পুলিশ সদস্যের বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ॥

নিউজ ডেস্কঃ নাটোরের বড়াইগ্রামে মনিরুল ইসলাম নামে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে তার স্ত্রী তাসলিমা খাতুনকে (১৯) হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের বাবা আবুল কাশেম ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। শনিবার (০২ নভেম্বর) দুপুরে মামলাটি করা হয়। সকালে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের জোয়াড়ী গ্রাম থেকে তসলিমার মরদেহ উদ্ধার করে পুলিশ। তসলিমা খাতুন জোয়াড়ী গ্রামের আবুল কাশেমের মেয়ে ও গোপালপুর গ্রামের শাহজাহান আলীর ছেলে মনিরুল ইসলামের স্ত্রী। মনিরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ মডেল থানায় কর্মরত আছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন