News71.com
 Bangladesh
 03 Nov 19, 10:37 PM
 43           
 0
 03 Nov 19, 10:37 PM

কলাপাড়ায় ৪০ হাজার পিস ইয়াবাসহ বাবা-ছেলে আটক ।।

কলাপাড়ায় ৪০ হাজার পিস ইয়াবাসহ বাবা-ছেলে আটক ।।

নিউজ ডেস্কঃ পটুয়াখালীর কলাপাড়ায় ৪০ হাজার পিস ইয়াবাসহ বাবা ইউসুফ তালুকদার (৭০) ও তার ছেলে আলমাস তালুকদারকে (৪৩) আটক করেছে পুলিশ। শনিবার (০২ নভেম্বর) সকালে পটুয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়। সম্মেলনে জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মঈনুল হাসান জানান, গোপন সংবাদে ভোরে ওই উপজেলার চাকামইয়া ইউনিয়নের নেওয়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে ইউসুফ ও তার ছেলে আলমাসকে আটক করা হয়। এসময় ইউসুফের কাছ থেকে ৪ হাজার ও আলমাসের কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী ঘরের বারান্দার সামনে মাটিতে পুঁতে রাখা অবস্থায় আরও ৩০ হাজার ইয়াবা পিস জব্দ করা হয়।  এ ব্যাপারে তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই ঊর্ধ্বতন কর্মকর্তা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন