News71.com
 Bangladesh
 03 Nov 19, 10:26 PM
 53           
 0
 03 Nov 19, 10:26 PM

ঢামেকের জরুরি বিভাগের সামনে থেকে নবজাতকের মরদেহ উদ্ধার ।।

ঢামেকের জরুরি বিভাগের সামনে থেকে নবজাতকের মরদেহ উদ্ধার ।।

নিউজ ডেস্কঃ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে এক নবজাতকের (মেয়ে) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (০৩ নভেম্বর) সকাল ১০টার দিকে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়। শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম জানান, হাসপাতালের জরুরি বিভাগের সামনে গাড়ি পার্কিংয়ের পেছনের জায়গা থেকে নবজাতকটি উদ্ধার করা হয়। নবজাতকটির বয়স আনুমানিক ১ দিন। ধারণা করা হচ্ছে, কে বা কারা মৃত অবস্থায় নবজাতকটি ফেলে রেখে গেছে। ময়নাতদন্তের জন্য শিশুটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন